AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুলশানের বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২১ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

গুলশানের বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর গুলশানে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে তারা গুলশানের বাসায় পৌঁছান। এ সময় পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা তাদের নিরাপত্তা ও প্রোটোকল নিশ্চিত করেন।

এর আগে একই দিনে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন এবং উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!