AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাক-বাস-মোটরসাইকেলে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১০ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

ট্রাক-বাস-মোটরসাইকেলে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, বাস ও মোটরসাইকেলে করে দলে দলে ঢাকামুখী হচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধনাস্থল ৩০০ ফিট এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। স্লোগান ও মিছিলের শব্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে ট্রাক, বাস ও মোটরসাইকেলে করে দলবদ্ধভাবে নেতাকর্মীরা বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হচ্ছেন। তারা নানা স্লোগানের মাধ্যমে দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

বিএনপি নেতাকর্মীদের স্লোগানে শোনা যাচ্ছে—‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘বীরের বেশে তারেক রহমান, ফিরছে আজ বাংলাদেশে’ এবং ‘ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!