AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, ৩০০ ফিটে গণসংবর্ধনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০১ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, ৩০০ ফিটে গণসংবর্ধনা

দীর্ঘ সাড়ে ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, ওই দিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তার আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বিমানবন্দরের শৃঙ্খলা, প্রটোকল ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে একটি বড় ধরনের গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর পূর্বাচল রোডের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। এ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরীসহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

তারেক রহমানের ফেরার খবরে বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের প্রত্যাবর্তন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তাকে বরণ করে নিতে আমরা প্রস্তুত রয়েছি।

তারেক রহমানের সঙ্গে তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় আসার কথা রয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের থাকার জন্য গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত করা হয়েছে। তবে কোনো কারণে সেটি ব্যবহার উপযোগী না হলে তিনি তার মায়ের ভাড়া বাসভবন ‘ফিরোজা’-তে উঠবেন।

দেশে ফিরে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে গুলশানের চেয়ারপারসনের কার্যালয় ব্যবহার করবেন তারেক রহমান। এ লক্ষ্যে ৮৬ নম্বর রোডের ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সংস্কারকাজ প্রায় সম্পন্ন হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!