বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে অ্যানিকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।
অ্যানির বড় ভাই হ্যাপী চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াতকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

