AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৪ পিএম, ২৭ জুলাই, ২০২৬

দেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মকে দেশ গঠনের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণরা সাফল্য অর্জন করলে সেটিই হবে দেশের সবচেয়ে বড় অর্জন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পার, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও ক্রীড়াবিদ তৈরি হবে। তাই নিজেকে কখনো ছোট মনে না করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন। পরে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, থিম সং এবং শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর ঢাকার বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রংপুর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!