AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪২ পিএম, ২৩ জুলাই, ২০২৬

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রগুলোর দাবি, শুক্রবার দুপুরের দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।

বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তাও গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি চলছে। তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা সরকারি ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।

সূত্রগুলোর দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সময় লাগলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।

এদিকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি এবং পরে যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেন। সে সময় রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় তিনি ভূমিকা রাখেন এবং নতুন সরকারকে শপথবাক্য পাঠ করান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!