AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৯ পিএম, ২৩ জুলাই, ২০২৬

পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা, একজন উপপুলিশ কমিশনার, একজন পুলিশ সুপার এবং একজন যুগ্ম পুলিশ কমিশনার রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, মো. ওয়ালিদ হোসেন ও সানা শামীনুর রহমান; অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, বিধান ত্রিপুরা, ড. এ কে এম ইকবাল হোসেন, সহেলী ফেরদৌস, রেবেকা সুলতানা, মোহাম্মদ তবারক উল্লাহ, হাসিনা রহমান, ফয়সল মাহমুদ, কানিজ ফাতেমা, সুলতানা নাজমা হোসেন, জেসমিন বেগম এবং মোছা. ফরিদা ইয়াসমিন। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান ও টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসর-পরবর্তী সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার ছিলেন। এছাড়া ৩ মে ১৭ জন এবং ২২ এপ্রিল আরও ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!