AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় স্বল্প আয়ের মানুষের জন্য ৬টি পয়েন্টে ওএমএস কার্যক্রম চালু


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৬:৩২ পিএম, ২৩ জুলাই, ২০২৬

মাটিরাঙায় স্বল্প আয়ের মানুষের জন্য ৬টি পয়েন্টে ওএমএস কার্যক্রম চালু

স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে খাগড়াছড়ির মাটিরাঙায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মাটিরাঙা হাসপাতাল গেটসংলগ্ন ডিলার পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাটিরাঙা পৌরসভার নির্ধারিত ৬টি বিক্রয়কেন্দ্রে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ।

ওএমএসের নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো হলো— মাটিরাঙা পৌরসভা গেট, মাটিরাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পৌর মার্কেটসংলগ্ন এলাকা, কাঁচাবাজার গলি, মুসলিমপাড়া, চৌধুরীঘাট এবং ইসলামপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কার্যালয়ের তদারকি কর্মকর্তা অরুণ কান্তি পাল, সংশ্লিষ্ট ডিলার এবং সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি পয়েন্টে প্রতিদিন ১ মেট্রিক টন চাল এবং ৫০০ কেজি আটা বরাদ্দ রাখা হয়েছে। রোটেশন পদ্ধতিতে প্রতিদিন দুটি পয়েন্টে চাল ও আটা বিক্রি করা হবে।

একজন ভোক্তা সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে আড়াই কেজি আটা কিনতে পারবেন। আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ বলেন, “স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে সরকার ওএমএস কর্মসূচি চালু করেছে। সঠিক ওজন ও নির্ধারিত মূল্যে কোনো ধরনের অনিয়ম ছাড়াই সাধারণ মানুষের হাতে চাল ও আটা পৌঁছে দিতে আমরা সার্বক্ষণিক তদারকি করছি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!