AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৬ পিএম, ২০ জুলাই, ২০২৬

সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) সকালে বিমসটেক বিষয়ক একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জুলাইয়ের সেই ঘটনায় প্রাণহানি ও রক্তক্ষয়ের স্মৃতি এখনো জাতিকে বেদনাহত করে। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যাশা সরকারের রয়েছে।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেন, প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।

এর আগে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে তিন দফা চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে পৃথক একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ওই চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!