প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপির নেতা রাশেদ খাঁন। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শনিবার (১৯ জুলাই) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগের বিষয়টি রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেন রাশেদ খাঁন। এ সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের একটি কপিও প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান।
রাশেদ খাঁন আরও বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সমর্থনও প্রত্যাশা করেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

