AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৩:২২ পিএম, ১৬ জুলাই, ২০২৬

নকলায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা

শেরপুরের নকলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও আব্দুল হক তালুকদার চান মিয়া, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, জুলাই যোদ্ধা এসএম মাসুম, শহিদ শফিক মিয়ার স্ত্রী মুন্নী বেগম, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী লাইনুন নাহার লেমনের মা আসমা আক্তার, সাংবাদিক হযরত আলী, সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থী জুবায়ের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে শহিদ জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।

ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা এবং মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!