AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলা‌দে‌শের বন্যায় প্রাণহানিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৫৩ পিএম, ১২ জুলাই, ২০২৬

বাংলা‌দে‌শের বন্যায় প্রাণহানিতে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে চলমান বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক বার্তায় তিনি বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন।

শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের জনগণের পক্ষ থেকে আমি শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।

বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ-এই সাত জেলা বন্যার কবলে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বল‌া হয়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ।

এছাড়াও, বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু খবর দি‌য়ে‌ছে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!