নওগাঁর মান্দায় ভ্যান উল্টে মাথায় আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় কাশেম আলী (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাশেম আলী মান্দা উপজেলার মোয়াই গ্রামের মবু প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাশেম আলী যাত্রী নিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় যাত্রীদের ব্যবহৃত কাপড় ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে চালক কাশেম আলী রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মান্দা থানার ওসি তদন্ত আলেফ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

