AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ সহ ডাকাত দলের সদস্য আটক



সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ সহ ডাকাত দলের সদস্য আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভালবার,গুলি এবং ডাকাতির একটি মাইক্রোবাসসহ মো: সজীব আহমেদ (২৫) নামে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রোববার (১২ জুলাই) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চিশতিয়াএলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক কৃত সজীব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ,মিজমিজি মাইজপাড়া এলাকার মো:সানাউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল মিজমিজি এলাকায় অভিযান চালায়। এ সময় সজীবকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃত সজীবের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, তিনটি  ধারালো রামদা, একটি টর্চলাইট এবং ঢাকা মেট্রো-চ ২০-৫২৫৭ নম্বরের একটি কালো রঙের পুরোনো মাইক্রোবাস জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সজীব এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!