AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় গ্রেফতার-১


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৮:৪৭ পিএম, ১২ জুলাই, ২০২৬

বাউফলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় গ্রেফতার-১

পটুয়াখালী বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আলতাফ ওরফে আনোয়ার বয়াতীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে পটুয়াখালীর সদর থানার সদর রোড লঞ্চঘাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে পটুয়াখালীর বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আলতাফ হোসেন , ওরফে মোঃ আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেফতার করা হয়।

আনোয়ার পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের ধরান্দী গ্রামের মৃত আলী হোসেন ওরফে হাকিম বয়াতীর ছেলে।

র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, বাদীর ছোট বোন ভিকটিম বাকপ্রতিবন্ধী। অভিযুক্ত রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে তাদের বাড়ীতে আসা যাওয়া করত এবং ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত। অভিযুক্ত ভিকটিমের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে।

ঘটনার দিন বাদীর বোন ঘর থেকে বাহির হয়ে পাশ্ববর্তী মোল্লার ব্রীজের পাশে গেলে ভিকটিমকে অভিযুক্ত মজা খাওয়ানোর কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম বাড়ী এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললে ভিকটিমের বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করন।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন,গ্রেফতার আনোয়ারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!