AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৮ এএম, ১০ জুলাই, ২০২৬

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

টানা বৃষ্টিপাত, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটককে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে সাজেকের সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ায় মোট ৫৬১ জন পর্যটক সেখানে আটকা পড়েন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম ধাপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৫০ জন পর্যটক নিরাপদে এলাকা ত্যাগ করেন।

শুক্রবার দ্বিতীয় ধাপে আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তা বহরের (এসকর্ট) মাধ্যমে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে রাঙামাটির জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেকের সব পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে।

জেলা প্রশাসন জানায়, ভূমিধস, পাহাড়ধস এবং যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকরের পর নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে এর আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী ধাপে ধাপে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!