AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৫ পিএম, ৯ জুলাই, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয় এক প্রজ্ঞাপনে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সারোয়ার আলমগীরের নাম গেজেট আকারে ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

একই দিন হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, সংসদ সদস্য হিসেবে সারোয়ার আলমগীরের শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!