AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উপকরণ বিতরণ


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৪:১৫ পিএম, ১০ জুলাই, ২০২৬

নালিতাবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উপকরণ বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ উপকরণ বিতরণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ছয়জন ভিক্ষুকের মাঝে "ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি"র আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে তিনজনকে পাঁচটি করে ছাগল এবং অপর তিনজনকে চা ও মনিহারি দোকান পরিচালনার প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মীরা।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!