AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে কিশোর আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৪:১৮ পিএম, ১০ জুলাই, ২০২৬

যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে কিশোর আটক

যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি, কিছু বৈদ্যুতিক তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি তিন নম্বর আসামি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে আলোচিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে সিটিটিসি। ওই ঘটনার তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!