রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে গাছের গুড়ি পড়ে নিহত লক্ষী বিলাশ চাকমা (৬০)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (৭ জুলাই) পাহাড়ধসে মাটি ও গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে লক্ষী বিলাশ চাকমার মৃত্যু হয়। এ ঘটনার সংবাদ পেয়ে রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে নিহতের পরিবারের জন্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির মুসাসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

