পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ২০ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও মালদ্বীপে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি জাতিসংঘ-সংশ্লিষ্ট কর্মসূচি, আঞ্চলিক কূটনৈতিক বৈঠক এবং দ্বিপক্ষীয় বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
শুক্রবার (১০ জুলাই) ঢাকায় থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের প্রথম গন্তব্য নিউইয়র্ক। সেখানে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।
নিউইয়র্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর বৈঠকে যোগ দেবেন। এরপর সফরের শেষ পর্বে মালদ্বীপে যাবেন তিনি।
বর্তমান সফরসূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই মালদ্বীপের রাজধানী মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

