ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এটি দুই দলের মধ্যকার গত বিশ্বকাপের সেমিফাইনালেরও পুনর্মিলনী।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশন ও অনলাইন—উভয় মাধ্যমেই উপভোগ করতে পারবেন। টেলিভিশনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।
অনলাইনে খেলা দেখতে আগ্রহীদের জন্যও রয়েছে একাধিক প্ল্যাটফর্ম। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে মাই রবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপে মোবাইল ফোন, ট্যাবলেট বা স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে। এছাড়া আইস্ক্রিন প্ল্যাটফর্মেও ম্যাচ সম্প্রচারের সুযোগ থাকবে।
এ ছাড়া SportsZfy এবং SportzX-এর মতো বিভিন্ন অনলাইন অ্যাপেও ম্যাচটি দেখার সুযোগ পাওয়া যেতে পারে। তবে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের আগে সম্প্রচার-স্বত্ব ও সেবার প্রাপ্যতা যাচাই করে নেওয়া উচিত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

