AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খামেনি ইস্যুতে বাংলাদেশের নিন্দা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৩ পিএম, ৩ জুলাই, ২০২৬

খামেনি ইস্যুতে বাংলাদেশের নিন্দা

ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ইতোমধ্যে দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন তিনি।

শুক্রবার তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সময় ইরানের জাতীয় শোকের এই সময়ে দেশটির সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি পুনর্ব্যক্ত করেন স্পিকার।

এদিন বৈঠকে দু’দেশের স্পিকার বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান পুরোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়েও আলোচনা করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ক্ষেত্রে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরান ও বৃহত্তর অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।

ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা। এছাড়াও বৈঠকে চলমান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জুলাই) তেহরানে পৌঁছায় বাংলাদেশের প্রতিনিধি দল। ওইদিন বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!