সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে স্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানের জন্য তৈরি ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়, প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্ট বার্তা সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে যায়। নকশা তৈরির ক্ষেত্রে প্রচারের মূল উদ্দেশ্য ও বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

