AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করল চীন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৬ পিএম, ২ জুলাই, ২০২৬

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করল চীন

তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত এবং এ বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এ প্রকল্পে চীনের অবস্থান আগের মতোই রয়েছে এবং এতে কোনো পরিবর্তন আসেনি।

তিনি আরও বলেন, চীন তার সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এ বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট এবং এর বাইরে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!