AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩২ পিএম, ১ জুলাই, ২০২৬

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও এখন সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, প্রচলিত ধারণার গণ্ডি থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বের করে এনে আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ প্রশংসনীয়।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর যাত্রা গুজব প্রতিরোধ, সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “সবাইকে মনে রাখতে হবে, তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি।”

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বাহিনীর কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!