AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ পিএম, ২৮ জুন, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকালের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের স্বার্থে অনেক বিষয়ে সমঝোতা করতে হয়েছে। তার ভাষায়, “যারা নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন এবং পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, তাদের কথাও বিবেচনায় রাখতে হয়েছে।”

বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বাজেট জনবান্ধব। বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি হয়নি বলেও তিনি দাবি করেন। আগামী ছয় মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে তাকে ‘হাল জামানার মুফতি’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে হলে দলটির দীর্ঘ ইতিহাস জানতে হবে।

এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাস পর্যালোচনা করে তিনি দেখেছেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা ১৯৪১ সালের ২৬ আগস্ট। সে হিসেবে দলটির বয়স বর্তমানে ৮৪ বছর। তিনি রসিকতা করে বলেন, “১০০ বছর পূর্ণ হতে হতে আমি অন্তত বাঁচব বলে মনে হয় না।” এ সময় সংসদে হাসির রোল ওঠে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিহাস অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও পক্ষে ছিল না বলে দাবি করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!