AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে ‘লাল গালিচা’ সংবর্ধনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৯ পিএম, ২৪ জুন, ২০২৬

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে ‘লাল গালিচা’ সংবর্ধনা

সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের Chaoyang Railway Station-এ পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেশনে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী চীন সরকারের পক্ষ থেকে তাঁকে ‘লাল গালিচা’ সংবর্ধনা এবং আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

May be an image of text

এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wenসহ চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের Diaoyutai State Guesthouse-এ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরও চীন সরকারের পক্ষ থেকে তাঁকে পুনরায় ‘লাল গালিচা’ সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী দালিয়ানে সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে স্থানীয় সময় দুপুর ২টায় বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।

দালিয়ানে অবস্থানকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’ সম্মেলনের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন। বক্তব্যে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

May be an image of one or more people, dais and text

সফরকালে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা Alois Zwinggi প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বুধবার সকালে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। সেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের ১ হাজার ৭০০-এর বেশি সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বেইজিং সফরের মূল কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার (২৫ জুন)। এদিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতাদের সামনে দেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং অর্থনৈতিক সম্ভাবনার বিভিন্ন দিক উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ার পর চীন হচ্ছে তাঁর দ্বিতীয় সরকারি বিদেশ সফরের গন্তব্য।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!