যেসব উপকরণ দিয়ে খুব সহজে সুস্বাদু খাবার তৈরি করা যায় তার মধ্যে একটি হলো সাবুদানা। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু। অনেকে মনে করেন যে সাবুদানা কেবল রোগীর খাবার। আসলে কিন্তু মোটেও তা নয়। এটি দিয়ে তৈরি করা যায় অনেক মজার মজার ডেজার্ট। তার মধ্যে একটি হলো সাবুদানার ক্ষীর। চলুন জেনে নেওয়া যাক সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
সাবুদানা- ১০০ গ্রাম
দুধ- আধা লিটার
গুড়- স্বাদমতো
এলাচ- ২টি
তেজপাতা- ১টি
কাজু ও কিশমিশ- পরিমাণ মতো
চেরি ও আমন্ড- সাজানোর জন্য।
যেভাবে তৈরি করবেন
দুধ ফুটিয়ে ঘন করে নিন। এরপর তাতে এলাচ ও তেজপাতা দিন। সাবু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। অন্য একটি পাত্রে গুড়ের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে দুধের মধ্যে গুড় মিশিয়ে দিন।
এরপর জ্বাল কমিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ঘন হয়ে এলে উপরে কিশমিশ ও বাদাম ছড়িয়ে নামিয়ে নিন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

