AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৬ পিএম, ২১ জুন, ২০২৬

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বর্ষণের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা পূর্বাভাসে বলা হয়, এই তিন বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকায় জলাবদ্ধতা ও সাময়িক বন্যার ঝুঁকি বাড়তে পারে।

এদিকে, একই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি আরও ঘনীভূত হলে পরবর্তী সময়ে নতুন সতর্কতা জারি করা হতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!