AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের বিশাল চালানসহ আটক ১



সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের বিশাল চালানসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, পাথরবোঝাই একটি ট্রাক এবং একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ জুন) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি টহল দল সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশের পাকা সড়কে একটি পাথরবোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি চালায়। এ সময় ট্রাকে বহন করা ভারতীয় পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকের চালক শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানকে (২৩) আটক করা হয়। একই সঙ্গে ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা যন্ত্রাংশ এবং জব্দ করা ট্রাক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৯ জুন মহানন্দা ব্যাটালিয়ন একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করেছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!