বৈধ বিবাহকে ধর্ষণ মামলা হিসেবে উপস্থাপন করে মানিক ওরফে নাহিদের ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদের পরিবারের সদস্যরা।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর নিজ বাড়িতে শনিবার (২১ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদের ছোট ভাই নুরনবী ইসলাম লিখিত বক্তব্য এ সব কথা বলেন।
তিনি আরও জানান, রিতুর বাবা ফিরোজ শেখের বর্তমান স্ত্রী দোলনা শেখের সঙ্গে আলোচনা এবং পারিবারিক সম্মতির ভিত্তিতেই গত ২১ মে ২০২৬ তারিখে কাজীর মাধ্যমে বড় ভাই নাহিদ ও রিতুর বিবাহ সম্পন্ন হয়। কিন্তু রিতুর মা রোকসানা বাদী হয়ে গত ২৫ মে ২০২৬ তারিখে মানিক ওরফে নাহিদ এর বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলা করে।
লিখিত বক্তব্য নুরনবী অভিযোগ করে বলেন, একটি সংবাদ সম্মেলনের ব্যানারে আমার বড় ভাই নাহিদ এর ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া সংবাদ সম্মেলনে ফিরোজ শেখের সৎভাই সুমন শেখ মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন। এর মাধ্যমে নাহিদ ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থাপিত মিথ্যা ও বানোয়াট তথ্য প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্য মানিক ওরফে নাহিদের বাবা দুদু মিয়া, মাতা নার্গিস বেগম, প্রতিবেশী আলামিন, সাদেক খোবায়েত ও জরিনা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

