AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদ্-দ্বীন হাসপাতালে ছাদে বিস্কুট ফ্যাক্টরি, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৪ পিএম, ৩০ মে, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ছাদে বিস্কুট ফ্যাক্টরি, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

পরিদর্শনকালে মেডিকেল কলেজ ভবনের ছাদে একটি বেকারি কারখানা দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

শনিবার বিকেল ৫টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল, মেডিকেল কলেজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় তিনি মেডিকেল কলেজের পাশেই অবস্থিত বেকারি কারখানাটিও পরিদর্শন করেন। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্তের কথা জানাননি।

এ সময় বেকারি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর সহ যাবতীয় প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুমতিপত্র হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি আদ্-দ্বীন হাসপাতালের ভেতরে নয়, বরং আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। কারখানাটি থেকে রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে স্থাপনাটি হাসপাতাল-সংলগ্ন হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রাজধানীর এই হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আদ্‌-দ্বীন মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর কীভাবে বেকারি পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।

বেকারিটি বৈদ্যুতিক ওভেনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে এটি কীভাবে অনুমোদন পেয়েছে, সে বিষয়েও তদন্ত করা হবে। মেডিকেল কলেজের ভবনের ওপর এ ধরনের কারখানার বৈধ অনুমোদন থাকার কথা নয়।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!