AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২২ এএম, ২৯ মে, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। তবে অন্যান্য সময়ের মতো অতিরিক্ত চাপ বা বিশৃঙ্খলা নেই।

যারা নানা কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন ছুটে চলেছেন গ্রামের বাড়ির পথে।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও পরিবহন কাউন্টারের সামনে অপেক্ষমাণ যাত্রীরা জানান, রাস্তাঘাট ফাঁকা থাকায় এবার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে উদযাপন শেষে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

যাত্রীরা বলছেন, যানজট কম থাকায় দীর্ঘ পথও এখন কম সময়ে পাড়ি দেওয়া যাচ্ছে। ফলে ঈদের দ্বিতীয় দিনে ভ্রমণ অনেক বেশি আরামদায়ক হয়ে উঠেছে।

এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কের মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যাত্রীদের দূরপাল্লার বাসে উঠতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!