AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদ-দ্বীন ৬ নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৩ পিএম, ২৭ মে, ২০২৬

আদ-দ্বীন ৬ নবজাতকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরের দিকে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন, ওই ওয়ার্ডে মোট ১১ জন মা ভর্তি ছিলেন। তাদের মধ্যে ছয়জনের নবজাতক সন্তান একই কক্ষে ছিল, যাদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। অন্য পাঁচ নবজাতক এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি বা অন্য কোনো কারণে সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না এবং এসি বন্ধ হয়ে গেলে পরিবেশ আরও অস্বাভাবিক হয়ে পড়ে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের একজন উপপরিচালক এবং আরও একজন কর্মকর্তা রয়েছেন।

তদন্ত কমিটি নবজাতকদের চিকিৎসা ব্যবস্থাপনা, ওয়ার্ডের পরিবেশ, অবকাঠামোগত ত্রুটি এবং এসি ব্যবস্থার কোনো কারিগরি সমস্যা ছিল কিনা—এসব বিষয় খতিয়ে দেখবে। প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, যদি দায়িত্বে অবহেলা, ব্যবস্থাপনায় গাফিলতি বা কারিগরি ত্রুটির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!