AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রামিসা হত্যাকাণ্ড

আসামি সোহেল আগেও অপরাধে জড়িত ছিল: ডিবিপ্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৭ পিএম, ২২ মে, ২০২৬

আসামি সোহেল আগেও অপরাধে জড়িত ছিল: ডিবিপ্রধান

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা পূর্বেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামির অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। তিনি বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি তদন্তে উঠে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মামলার চার্জশিট দেওয়ার আগে ডিএনএ পরীক্ষার প্রয়োজন রয়েছে। আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে এ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে রোববারের মধ্যে চার্জশিট দাখিলের চেষ্টা চলছে।

এদিকে মামলার অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত দ্রুত শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!