ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণ ও ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২২ মে) সকালে এ তথ্য জানান কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার কবির হোসেন।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি চাপ থাকলেও সকাল থেকেই ১১টি আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে।
স্টেশন ম্যানেজার আরও জানান, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধ রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার আসনের টিকিট দেওয়া হচ্ছে, এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট যুক্ত হয়ে মোট প্রায় ৭০ হাজার টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

