AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪৮ এএম, ২২ মে, ২০২৬

এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌপুলিশ জানায়, গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে পরিচালিত অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সময়ে নদী থেকে ১৭৯টি ঝোপঝাড়ও ধ্বংস করা হয়।

এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। অভিযান চলাকালে ২টি ড্রেজারও জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাত দিনব্যাপী এই অভিযানে মোট ৩০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি, ১টি বালুমহাল, ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!