নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের প্রফেসর পাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদর ভাই ও বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল বনপাড়া পৌর কৃষকদল সভাপতি মুনতাজ শেখ ও এলাকাবাসী। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাবুল ও তার ছেলে লিমন আবুল হোসেনের ছেলে আশিক (২৩) ও আতিক (২০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নারীদের উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় পূর্বে একটি আঞ্চলিক সালিশ বৈঠকে তাদের সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যায়।
এলাকাবাসী জানান, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের আনাগোনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দুই ভাইকে আটক করে থানায় খবর দেয় পরে বাবুলকে আটক করে কিন্তু লিমনকে নেয়না।
ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় পুলিশ ভ্যানে উঠার পর হুমকি দেয় জাবিনে বাহির হয়ে পাচজনকে মেরে ফেলবে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

