AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা


Ekushey Sangbad
পত্নীতলা প্রতিনিধি, নওগাঁ
০৩:৫৫ পিএম, ১৬ মে, ২০২৬

পত্নীতলায় বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা

নওগাঁর পত্নীতলা উপজেলায় বিএনপির অবহেলিত ও ত্যাগী নেতা-কর্মীদের শহিদ জিয়ার সৈনিক হিসেবে তাঁর আদর্শে সুসংগঠিত রাখতে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় নজিপুর পৌর শহরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানটির আহবায়ক ও সঞ্চালনায় ছিলেন- নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়োজিদ রায়হান শাহীন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে এসময় বক্তব্য দেন- পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদ, আরাফাত রহমান কোকো পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি আবু তাহের চৌধুরী মন্টু, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা তোফাজ্জ্বল হোসেন, নির্মইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান, কৃষ্ণপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ, নজিপুর বাসস্ট্যান্ডের বণিক নেতা ও বিএনপি নেতা সাজেদুর রহমান দুলাল প্রমুখ।

অনুষ্ঠান থেকে আগামী স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে বৃহৎ ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করার ঘোষণা করেন নেতারা। এছাড়াও চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে রুখে দিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এ প্লাটফর্ম বিশেষ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়। পরবর্তী সময়ে ইউনিয়ন পর্যায়ে কর্মি সম্মেলন ও জিয়ার আদর্শে উজ্জীবীত করার জন্য ওই মিলন মেলায় সৎ ও সাহসী নেতৃত্বের ভূমিকায় সবাইকে সমর্থন দেওয়ার পরামর্শ দিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাত্রি সাড়ে ৯টায় প্রীতিভোজে সকলেই অংশগ্রহণ করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!