AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩৫ এএম, ১৬ মে, ২০২৬

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সফরকালে তিনি জেলার দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে আয়োজিত এক সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের সম্ভাব্য সময়সূচি

সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে দুপুর আড়াইটায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিকে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!