AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরও এক মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ১৪ মে, ২০২৬

আরও এক মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, চিকিৎসা অনুষদের ডিন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৬টি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আরও ছয়টি মেডিকেল কলেজ।

বর্তমানে সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় পাঁচ হাজারের বেশি এবং বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজগুলোর আসন যুক্ত করলে দেশে মোট মেডিকেল আসনের সংখ্যা দাঁড়ায় ১১ হাজার ৫২৬টি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!