AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশে এক ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। এতে বলা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর হবে অবিলম্বে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিটে কর্মরত আরও ১৬ জন কর্মকর্তাকে তাদের বর্তমান বা সংশ্লিষ্ট বিভাগে অতিরিক্ত ডিআইজি বা সমমানের পদে পুনর্বিন্যাস করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— কামরুল হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ, সুফিয়ান আহমেদ, মুহাম্মদ বাছির উদ্দিন, মোহাম্মদ মনিরুজ্জামান, হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া, মাহবুবুল করিম, আল মামুন, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ আনিছুর রহমান, ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হায়াতুন নবী, আবদুল্লাহ আল-মামুন, আফরোজা পারভীন এবং তোফায়েল আহমেদ মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদোন্নতির পর প্রশাসনিক প্রয়োজনেই এসব কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।


একুশে সংবাদ/যাবিদ

Link copied!