AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ আয়োজন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৩ এএম, ১৪ এপ্রিল, ২০২৬

রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে রাজধানীর রমনার বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজন শুরু হয়েছে। ভোরের স্নিগ্ধ আবহে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে পরপর পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ ও ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’সহ একাধিক গান।

এবারের আয়োজনের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে—‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। অনুষ্ঠানে মোট ২২টি গান পরিবেশিত হবে, যার মধ্যে ৮টি সম্মেলক এবং ১৪টি একক কণ্ঠের। পাশাপাশি দুটি আবৃত্তিও রাখা হয়েছে।

ছায়ানটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং খ্যাতনামা শিল্পীসহ প্রায় ২০০ শিল্পী এতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের সংগীত তালিকায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ ও জ্যোতিরিন্দ্র মৈত্রের গান, পাশাপাশি পরিবেশিত হচ্ছে লোকসংগীত।

১৯৬৭ সাল থেকে ছায়ানট রমনার বটমূলে এই বর্ষবরণ আয়োজন করে আসছে। সময়ের পরিক্রমায় এই অনুষ্ঠান বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সব ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় রূপ নিয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!