AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৮ এএম, ১৩ এপ্রিল, ২০২৬

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

পবিত্র হজ পালনে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য নয়—এমন কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (১২ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের একমাত্র বৈধ উপায় হলো সরকার অনুমোদিত ‘হজ ভিসা’। ভিজিট, ট্রানজিট, ওমরাহ কিংবা টুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থান করলেও কেউ হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজ মৌসুমে অবৈধভাবে হজ পালনের প্রবণতা ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর অসাধু চক্র ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, যা প্রতিরোধে কর্তৃপক্ষ এবার আগাম সতর্কতা জারি করেছে।

সৌদিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্যও নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাদের ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল রাত ২টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সরকার হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ফ্লাইট সময়মতো পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত হজ ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করলে আইনি জটিলতায় পড়ার পাশাপাশি হজের আনুষ্ঠানিকতা থেকেও বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!