AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশে ৬ কর্মকর্তার রদবদল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৯ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

পুলিশে ৬ কর্মকর্তার রদবদল

দেশের পুলিশ বাহিনীতে চার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জে একই পদে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ সদরদপ্তরে এবং সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!