যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশ আশা করছে, সংশ্লিষ্ট সব পক্ষ এই সমঝোতাকে সম্মান জানিয়ে তা কার্যকরভাবে বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই শান্তির পথ তৈরি হবে।
এতে আরও বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধবিরতি বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত এবং এ পথেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

