AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২০ পিএম, ১৯ জুন, ২০২৬

গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে নতুন পরিবর্তন আনতে সরকার গেজেট প্রকাশ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘গাঢ় নীল’ ও ‘হালকা অলিভ (জলপাই)’ রঙের সমন্বয়ে পুলিশের পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে সব সদস্যের প্যান্টের রঙ হবে খাকি।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেছেন।

গেজেট অনুযায়ী, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে দেশের সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ খাকি নির্ধারণ করা হয়েছে।

তবে এই পরিবর্তনের আওতার বাইরে রাখা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব ইউনিটের বিদ্যমান পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন গেজেট অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পর্যায়ক্রমে নতুন পোশাক কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!