AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বেটার বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫২ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

‘বেটার বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ে তুলি।” তিনি আরও বলেন, “ধর্ম যার যার, দেশ সবার—দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।”

খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে দেখে এবং সবার অংশগ্রহণেই দেশ এগিয়ে যাবে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বিভিন্ন খাত—বিশেষ করে স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা—দুর্বল অবস্থায় ছিল, যা অনেকটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো মনে হয়েছে।

তিনি আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতি দেশের জ্বালানি খাতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান এবং একটি সম্মাননা স্মারক প্রদান করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির প্রশংসা করা হয় এবং খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে জাতীয় সংসদে সংরক্ষিত আসনসহ কিছু দাবি উত্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী এসব দাবি বিবেচনার আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!