AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোকান ও মার্কেট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫১ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

দোকান ও মার্কেট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশে দোকান ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হলেও বর্তমানে দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এপ্রিল মাসের চাহিদা মেটানোর পাশাপাশি আগামী তিন মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিল (স্যাংশন ওয়েভার) পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার আশা করছে, আন্তর্জাতিক বাজার ও কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!